প্রিন্ট এর তারিখঃ May 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 19, 2026 ইং
সাপাহারে ৩দিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নওগাঁ

সাপাহারে ৩দিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন নওগাঁ
দেবাশিষ কুমার দাস,
জেলা প্রতিনিধি, নওগাঁ
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাপাহার উপজেলা ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে ।
ভূমিমন্ত্রানলের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির জন্য ১৯ মে মঙ্গলবার তেজগাঁও ভূমি ভবন হতে বেলা সাড়ে ১০ টায় সারাদেশের ভূমি অফিসে ৩দিন ব্যাপী এ মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ।
এ উপলক্ষে সাপাহার ভূমি অফিস চত্তরে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্টানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভুমি) ফরিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ । এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর কবির,প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুল্লাহ প্রামানিক,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু চৌধুরী সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুল নুর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক সেবা গ্রহীতা শিক্ষক স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন ।
মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমিসেবা প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪